প্রজেক্ট ৫৳ সাদাকাহ প্রকল্প বাস্তবায়ন-২

আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা রব্বুল আরশিল আযীমের।

আমাদের ৫ টাকা সাদাকা প্রজেক্টের মাধ্যমে এবার আমরা দুইজন ভাইকে ব্যবসা ও ব্যবসায়িক উপকরণ দিয়ে স্বাবলম্বী করার উদ্যোগ নিয়েছি। আলহামদুলিল্লাহ, তিনি সেই দুইজনের দ্বিতীয়জন। প্রথম ভাইয়ের জন্য একটি ফুড কার্ট তৈরির কাজ ইতোমধ্যে চলমান রয়েছে।

এই ভাই একটি ছোট চাকরি করেন। চাকরির পাশাপাশি তাঁর দ্বিতীয় আয়ের উৎস ছিল একটি সেলাই মেশিন। কিন্তু পারিবারিক জরুরতের কারণে তাঁকে সেটি বিক্রি করে দিতে হয়েছিল।

আলহামদুলিল্লাহ, ৫ টাকা সাদাকা প্রজেক্টের মাধ্যমে আজ তাঁর জন্য একটি নতুন ডিজিটাল সেলাই মেশিন ক্রয় করে দেওয়া হয়েছে।

আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলার কাছে দোয়া করি, তিনি যেন এই মেশিনে প্রচুর বারাকাহ দান করেন, এর মাধ্যমে ভাইটির রিযিক হালাল ও প্রশস্ত করে দেন এবং এই মেশিনে যত কল্যাণ আছে তা দান করেন সাথে এই মেশিন থেকে যত কল্যাণ ও উপকার অর্জিত হবে, তার সওয়াব যেন দানকারী সকল ভাই-বোনের আমলনামায় অবিরাম লিখে দেন।

আল্লাহ সুবহানাহু ওয়াতাআলা এই ৫ টাকা সাদাকা প্রজেক্টে অংশগ্রহণকারী সকল সাদাকা দাতার ছোট্ট ছোট্ট এই দানগুলোকে কিয়ামতের দিন উহুদ পাহাড়সম নেকিতে যেন পরিণত করে দেন।

হে আল্লাহ! আমাদের পক্ষ থেকে কবুল করে নিন।হে আল্লাহ! আমাদের ক্ষমা করে দিন।

Project 5৳ Sadakah Distribution 2
প্রজেক্ট ৫৳ সাদাকাহ প্রকল্প বাস্তবায়ন ০২
Scroll to Top