আমাদের পরিচিতি

মুসলিম ফাউন্ডেশন চট্টগ্রাম এম এফ সি

রবের সাহায্যে, উম্মাহর কল্যাণে, আলোকিত সমাজ​ ​

একটি অরাজনৈতিক, অলাভজনক, স্বেচ্ছাসেবী ও সমাজকল্যাণ মুলক প্রতিষ্ঠান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন, কুরআন ও সহিহ সুন্নাহ’র আলোকে ব্যক্তি ও সমাজের কল্যাণ সাধন, মানুষের মধ্যে দ্বীনী সচেতনতা বৃদ্ধি, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং একটি জ্ঞানভিত্তিক, নৈতিক ও কল্যাণমুখী সমাজ গঠনে ভূমিকা রাখাই এম এফ সি’র মূল লক্ষ্য। 

আমাদের কার্যক্রম  

মূল লক্ষ্যকে সামনে রেখে নানামুখী কর্মসূচি

এর মধ্যে উল্লেখযোগ্য কার্যক্রমগুলো হলোঃ

অসহায়দের পাশে দাঁড়ানো

খাদ্য, চিকিৎসা ও জরুরি সহায়তা নিয়ে অভাবী পরিবারের প্রয়োজনে এগিয়ে আসা।

দ্বীনি হালাকা ও মজলিস

জনসাধারণের মাঝে বিশুদ্ধ ইসলামিক জ্ঞান ছড়িয়ে দিতে নিয়মিত আয়োজন।

 

সু-শিক্ষিত সমাজ গঠন

দীর্ঘমেয়াদী পরিকল্পনায় জ্ঞানভিত্তিক আদর্শ সমাজ গড়ে তোলা।

মসজিদ কেন্দ্রিক সমাজ বিনির্মান

আমরা এমন একটি মসজিদ চাই, যেখানে মানুষ শুধু পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে আসবে না; বরং যেখানে ঈমান গড়ে, ইলম ছড়ায়, আমল গড়ে ওঠে, ভ্রাতৃত্ব তৈরি হয়, মানুষ মানুষকে আল্লাহর দিকে ডাকে এমন একটি প্রাণবন্ত দ্বীনের ওপর গড়ে উঠবে।

বৈধ কর্মসংস্থান তৈরি, যুব উন্নয়ন ও দক্ষতা উন্নয়ন

নির্দিষ্ট মুলনীতির ভিত্তিতে প্রতি বছর এক বা একাধিক লোকের স্থায়ী কর্মসংস্থান সৃষ্টি  এবং যুবকদের সৃষ্টিশীল ও উৎপাদনশীল কাজে নিয়োজিত রাখতে আমাদের রয়েছে নানামুখী কর্মশালা।

নাম মাত্র মূল্যে বই

সবার মাঝে পাঠাভ্যাস গড়ে তোলার লক্ষ্যে আমাদের সেন্টারে বিনামূল্যে এবং দশ টাকা দিয়ে বাসায় নিয়ে গিয়ে বই পড়ার সুযোগ  ।

 

প্রশ্নোত্তর 

সাধারণ জিজ্ঞাসা

মুসলিম ফাউন্ডেশন চট্টগ্রাম এম এফ সি কী?

এমএফসি একটি অরাজনৈতিক, অলাভজনক প্রতিষ্ঠান যা ২০২০ সালে প্রতিষ্ঠিত হয়েছে এবং শিক্ষা, দাওয়াহ ও পূর্ণ মানব কল্যাণে নিয়োজিত।

এম এফ সি কি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত?

না। এমএফসি সম্পূর্ণ অরাজনৈতিক প্রতিষ্ঠান; আমাদের কাজ কেবল শিক্ষা, দাওয়াহ ও মানবসেবায় সীমাবদ্ধ।

এম এফ সি'র মূলনীতি কী?

এম এফ সি’র সকল কার্যক্রম তাওহীদ ও ইখলাস, কুরআন ও সহিহ সুন্নাহর অনুসরণ, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের বুঝ ও মানহাজের প্রতি সম্মান, আমানতদারি, ইনসাফ, শূরা, মুসলিম ভ্রাতৃত্ব, মানুষের প্রতি দয়া ও সহযোগিতা এবং ব্যক্তিপূজা, দলান্ধতা ও অন্যায় পক্ষপাত থেকে বিরত থাকার নীতিতে পরিচালিত হবে ইনশাআল্লাহ। 

আমি কীভাবে যুক্ত হতে পারি?

আপনি স্বেচ্ছাসেবক হিসেবে যোগ দিতে পারেন, অনুদান দিতে পারেন, অথবা আমাদের পাঠচক্র ও হালাকায় অংশ নিতে পারেন। 

দশ টাকা মূল্যে বই পড়ার সুযোগ কীভাবে পাব?

আমাদের পাঠাগার কার্যক্রমে নিবন্ধন করে নাম মাত্র মূল্য ১০৳ খরচে আপনি বই পড়ার সুযোগ নিতে পারবেন। 

Scroll to Top