আমাদের প্রজেক্টসমূহ:
দ্বীন, শিক্ষা ও সমাজসেবায় — এম এফ সি-র চলমান ও পরিকল্পনাধীন কার্যক্রমের বিস্তারিত।
ইসলামিক কমিউনিটি প্রজেক্ট:
বিবরনঃ এ প্রজেক্টের মূল লক্ষ্য হলো একটি স্বতন্ত্র ইসলামিক কমিউনিটি গড়ে তোলা যেখানে থাকবে একটি মসজিদ,মাদ্রাসা, কবরস্থান, মাঠ এবং তাওহীদপন্থি ভাইদের জন্য আবাসিক এলাকা। রেফারেন্স কোডঃ DFC
যা যা থাকবে আমাদের কমিউনিটিতেঃ
- মসজিদ
- এম এফ সির প্রধান কার্যালয়
- লাইব্রেরি
- কবরস্থান
- দুটি একাডেমিক ভবন(পুরুষ ও মহিলা)
- আবাসিক ভবন ২টি
- কমিউনিটি সংযুক্ত মাঠ

সাধারণ তহবিল
ফাউন্ডেশনের শক্তি ও স্থায়িত্বের পেছনে সবচেয়ে বড় অবদান সাধারণ দানের। এই অর্থই সব কাজে গতি এনে দেয় এবং ফাউন্ডেশনকে ভবিষ্যৎ এ নতুন নতুন কার্যক্রম এর পরিকল্পনা গ্রহন করতে সহায়তা করে। যে যার সামর্থ্য অনুযায়ী অল্প কিংবা বেশি দান করতে পারবেন। এ খাতে দানকৃত অর্থ সকল খাতের জন্য উন্মুক্ত।
রেফারেন্স কোডঃ DFG
ব্যায়ের খাত সমূহঃ
- ফাউন্ডেশনের প্রাত্যহিক ব্যায় নির্বাহ করা হবে।
- ফাউন্ডেশন এর যাবতীয় অবকাঠামো ও লোকবল সংশ্লিষ্ট খরচ সমূহ এ খাত থেকে বহন করা হবে।
- অন্যান্য প্রজেক্টের ঘাটতি এ খাত থেকে পুরন করা হবে যদি প্রয়োজন হয়।

বিবরনঃ একাডেমী এমএফসি একটি আধুনিক, যুগোপযোগী ও ব্যাতিক্রমী হিফজুল কুরআন প্রতিষ্ঠান। পাশাপাশি আমাদের রয়েছে অনলাইন ভিত্তিক বিভিন্ন স্বল্প ও দীর্ঘমেয়াদী কোর্স। রেফারেন্স কোডঃ DFA
একাডেমীর কার্যক্রম-সমূহঃ
- পরিকল্পনাধীন হিফজুল কোরআন প্রতিষ্ঠান। আনুমানিক খরচ (৬ লক্ষ টাকা)
- শিশু এবং বয়ষ্ক পুরুষ ও মহিলাদের জন্য মক্তব কার্যক্রম
- অনলাইন ভিত্তিক বিভিন্ন শর্ট ও লং কোর্স
ব্যায়ের খাত সমূহঃ
- পরিকল্পনাধীন প্রতিষ্ঠান এর যাবতীয় অবকাঠামোর খরচ।
- একাডেমীর ওয়েবসাইটের ডোমেইন হোস্টিং খরচ
- কোর্স ইন্সট্রাকটরদের ফি
এম এফ সি গ্রন্থাগার:
বিবরনঃ চট্টগ্রাম শহরের মধ্যে বসবাসকারীদের জন্য বিনামূল্যে লাইব্রেরিতে বসে বই পড়ার ও মাত্র দশ টাকার বিনিময়ে বই ধার করে বাসায় পড়ার জন্য রয়েছে আমাদের সমৃদ্ধ লাইব্রেরি। রেফারেন্স কোডঃ DFL
কি কি থাকছে আমাদের লাইব্রেরীতেঃ
- লাইব্রেরীতে বসে বিনামূল্যে বই পড়ার সুযোগ।
- রেজিস্ট্রেশন করার সাপেক্ষে বাসায় বই নিয়ে যাওয়ার সুযোগ। এক্ষেত্রে নাম মাত্র মূল্যে (দশ টাকার) বিনিময়ে বই পড়তে পারবেন।
- সার্বক্ষনিক আপডেট এর জন্য আছে আলাদা হোয়াটস অ্যাপ গ্রুপ।
ব্যায়ের খাত সমূহঃ
- নতুন বই ক্রয় করা।
- লাইব্রেরির অবকাঠামো সংযুক্ত করা।

প্রজেক্ট ৫৳ সাদকাহ
এটি এম এফ সির দীর্ঘমেয়াদি প্রকল্প যেখানে প্রতিদিন ৫৳ সাদাকার মাধ্যমে বছর শেষে এক বা একাধিক লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে ইনশাআল্লাহ।বিস্তারিত…
প্রজেক্টের আদ্যোপান্তঃ
- আল্লাহ সুবহানাহুতায়ালার কাছে অই আমল সবচেয়ে বেশি প্রিয় যা অল্প হলেও নিয়মিত করা হয়। এর ভিত্তিতেই মূলত এ প্রজেক্ট।
- যেহেতু এটি একটি দীর্ঘমেয়াদি প্রকল্প তাই আমরা একটি হোয়াটস অ্যাপ গ্রুপের মাধ্যমে এর কার্যক্রম সমূহ পরিচালনা করে থাকি। এখানে সাদকার রিমাইন্ডার ও গুগল শীটের মাধ্যমে নিয়মিত আপডেট দেয়া হয়।
- আরবি ক্যালেন্ডার অনুযায়ী প্রতি বছর শেষে সবার ক্ষুদ্র ক্ষুদ্র দানে সংগৃহীত অর্থ দিয়ে আমরা এক বা একাধিক লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ।
- হিজরি ১৪৪৫/৪৬ সনে আমাদের জমানো অর্থ(৮২ হাজার ২ শত টাকা) দিয়ে এক ভাইকে মুদি দোকান সামগ্রী ক্রয় করে দেয়া হয়েছে আলহামদুলিল্লাহ।
- সাদাকাহ দেয়ার নিয়মঃ নিজেরা প্রত্যেকদিন ৫ টাকা করে নিজের কাছে জমা রাখবেন এবং দশ দিন/ এক মাস পর পর এই টাকা দায়িত্বশীলকে জমা দিবেন।

সমাজে দ্বীন ইসলামের আলো ছড়িয়ে দিতে এম এফ সি বিভিন্ন সময় হালাকা,কোরআন, লিফলেট ও দোয়া ক্যলেন্ডার বিতরনের মাধ্যমে তার দাওয়া কার্যক্রম পরিচালনা করে থাকে। রেফারেন্স কোডঃ DFD
আমাদের দাওয়াহ কার্যক্রমসমুহঃ
- বিদায়ের আয়োজন।( মৃত ব্যাক্তির কাফন ও গোসল কার্য সম্পন্ন করতে আমাদের বিশেষ টীম)
- দোয়া ক্যালেন্ডার বিতরন।
- বিভিন্ন সামাজিক সমস্যা ও তার প্রতিকার নিয়ে সচেতনতামূলক লিফলেট বিতরন কর্মসূচী।
- বিভিন্ন সময় হালাকা ও বিশেষ কর্মশালার আয়োজন করা।
- সাপ্তাহিক হাদিসের দারস।
- অর্থ সহ কোরআন বিতরন কর্মসূচী
📲 অনুগ্রহ করে নিচের নম্বারে ডোনেশন পাঠান:
বিকাশ পার্সোনাল
01877-389181
নগদ পার্সোনাল
01877-389181
ব্যাংক একাউন্ট
Al-Arafa Islami Bank PLC
MOHAMMAD RAZOWN JAHAN TONMOY, MOMEN HOSEN MOKKY & MOHAMMAD ASHIKUL ISLAM
0181120309503
মোবাইল ব্যাংকিং এ ডোনেশন পাঠানোর সময় রেফারেন্সে তহবিলের শর্ট কোড লিখবেন। যেমন — DFD, DFL, DFA অথবা DFG।


